ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে অনলাইনে ভর্তি বন্ধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে অনলাইনে ভর্তি বন্ধের আহ্বান

রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অভিভাবক ফোরাম।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য পড়েন অভিভাবক ফোরামের সভাপতি আনিসুর রহমান আনিস। এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার রানা, গভর্নিং বডির সাবেক সদস্য (অভিভাবক প্রতিনিধি) অ্যাভোকেট ইউনুস আলী আকন্দসহ অন্যান্যরা।

অনলাইনে ভর্তি বাতিলের দাবিতে বলা হয়, ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গভর্নিং বডি থাকার পরও অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া অভিভাবকদের মতামত না নিয়ে রেজ্যুলেশন ছাড়াই প্রতিষ্ঠানের সভাপতি জয়নুল বারীর দোহাই দিয়ে অনলাইনে ভর্তির দিন ঠিক করেছেন। মাত্র একদিন সময়সীমা দিয়ে ইতোমধ্যে নোটিশও দেওয়া হয়েছে। ’

লিখিত বক্তব্যে বলা হয়, ওই দিন কেউ যদি ভর্তি হতে না পারে, তাহলে কখনও এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। অনলাইন প্রক্রিয়ায় যারা ভর্তি হতে ব্যর্থ হবে এবং বিভিন্ন কারণে অন্য স্কুলে মনোনীত হওয়া শিক্ষার্থীরা সেখানে ভর্তি হলে আসন শূন্য হবে। শূন্য আসনে অবৈধভাবে ভর্তি করাতে অনলাইনে ভর্তি করানো হচ্ছে। আমরা জানতে পারবো না কারা ভর্তি হচ্ছে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অনলাইনে ভর্তি বন্ধ করতে হবে।

এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণিতে আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনলাইনে ভর্তি করানো হবে। মোট এক হাজার ৮২৬ জন শিক্ষার্থীকে ভর্তি হবে এবার।

এ ব্যাপারে অধ্যক্ষ ফৌজিয়া রিজওয়ান বলেন, ‘ভিকারুন নিসায় অতিরিক্ত ভর্তি, টাকা নিয়ে ভর্তি করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনতে ভর্তিতে স্বচ্ছতা আনা হচ্ছে। সে কারণেই এই প্রথমবারের মতো অনলাইনে ভর্তি করা হচ্ছে। যারা এই অনিয়ম করে ভর্তি করাতে পারছেন না, তারাই অনলাইনে ভর্তির বিরোধিতা করছেন।’

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম