কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আ হ জুবেদ, কুয়েত
১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৯

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হলো। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হুসেন মজুমদার। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পড়েছেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসেন খাঁন।

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন কুয়েত দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের কুয়েত কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল, বাংলাদেশ মিলিটারি কমান্ড টু কুয়েতের (বিএমসি) কর্মকর্তারাসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা।

সমাপনী বক্তব্য দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্ণনীয় ত্যাগের কথা উল্লেখ করার পাশাপাশি বর্তমান সরকারের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন রাষ্ট্রদূত।

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। তারা বলেন, ‘অসম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক এবারের বিজয় দিবসের অঙ্গীকার।’

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি