কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১৪:০৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৪:১২

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ আবু বক্কর সিদ্দিক সোহান (১৯) নামে আরও  একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য জানিয়েছেন।

সোহানের (১৯) বাবার নাম  আব্দুল জব্বার, মা আহেজা বেগম। তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোপিন্দি গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

বড় ভাই আলমাছ জানান, তার ভাই সাত দিন আগে ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। ময়নাতদন্তের জন্য সোহানের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ওই আগুনের ঘটনায় দগ্ধ এখনও ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত  ১১ ডিসেম্বর বিকালে ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে এক জন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অন্তত ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসাপতালে ভর্তি করানো হয়।

আগুন লাগা কারখানাটির সরকারি কোনও অনুমোদন ছিল না বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাসের পাইপের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় নিহত ১

/এআইবি/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা