মিলানে বিজয় দিবস উদযাপন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৯

ইতালির মিলানে বিজয় দিবস উদযাপন ইতালির মিলান শহরের বাংলাদেশ কন্স্যুলেটে উৎসাহ-উদ্দীপনা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন প্রবাসী মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, সাংবাদিক, আঞ্চলিক নেতৃবৃন্দসহ সব শ্রেণিপেশার বাংলাদেশি নাগরিকেরা।

দিবসের শুরুতে কনসাল জেনারেল ইকবাল আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রধান অতিথি সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপংকর তালুকদারকে নিয়ে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক ক্রমবিকাশের ধারা তুলে ধরেন।

জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় লোম্বারদিয়া আ'লীগ ও মিলান বাংলা প্রেসক্লাব। পরে বক্তব্য দেন লোম্বারদিয়া আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিকা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানসহ অনেকে।

ইতালির মিলানে বিজয় দিবস উদযাপন এবারের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বাণীগুলো পাঠ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ছিল বিশেষ মোনাজাত। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিলানে বসবাসরত সুচিত্রা রোজারিও ও মনিরুল আলম।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের