উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৫:০২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩

সড়ক অবরোধের কারণে তীব্র যানজট বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরের হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ চেষ্টা করেও শ্রমিকদের সরাতে পারছে না।
ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) সচীন মল্লিক বলেন, বেলা ১১ টার দিকে টপ জিন্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। বকেয়া তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে তারা আশ্বাস চায়। এর আগে তারা সাত দিন ধরে গার্মেন্টসের ভেতরে আন্দোলন করে আসছে। সমাধান না হওয়ায় আজ তারা রাস্তা অবরোধ করেছে। হাজার হাজার গাড়ি সড়কে আটকে আছে।
তিনি জানান, মালিক গার্মেন্টস বন্ধ করতে চায়। সমস্যা সমাধানে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
টপ জিন্স লিমিটেড গার্মেন্টসের শ্রমিক জুয়েল বলেন, ‘গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আমাদের বেতন বাকি আছে। এরপরও মালিক বলছে গার্মেন্টস বন্ধ করে দেবে। আমরা প্রতিবাদ করলে মালিক মাত্র এক মাস ১০ দিনের বেতন দেবে বলে জানায়। এরপর থেকে আমরা আন্দোলনে নেমেছি। বেতন-ভাতা না দিলে রাজপথ ছাড়বো না।’

উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‌‌‌‌‌শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে নেমেছে। আমরা শ্রমিকদের কারখানায ফিরে যেতে বলেছি। এদিকে কারখানার মালিককেও সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে শ্রমিক, মালিক, বিজিএমইএ সদস্য (তৈরি পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতি) ও পুলিশ এক সঙ্গে বসে আলোচনা করা হবে।

তিনি বলেন, গার্মেন্টসের মালিক আর্থিকভাবে অনটনে আছেন। আবার শ্রমিকদের দাবিও ন্যায্য। আমরা মালিককেও বুঝিয়েছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে হলেও শ্রমিকদের টাকা পরিশোধের কথা বলা হয়েছে মালিককে।

/এসজেএ/এআরআর/ওআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের