১০ কোম্পানির পণ্য বিক্রি, বিতরণ ও সংরক্ষণ নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮

বিএসটিআই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০ কোম্পানির পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ নিষিদ্ধ এবং লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ওইসব কোম্পানি এসব পণ্যের কোনও বিজ্ঞাপনও প্রচার করতে পারবে না।

বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী সাজ্জাদুল বারীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তি থেকে সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার হতে বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের এসব পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লাইসেন্স বাতিল করা পণ্যগুলোর মধ্যে রয়েছে—কিচেনা এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন অয়েল সেফ, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির আয়োডিনযুক্ত লবণ উট,  জে কে ফুড প্রোডা. এর লাচ্ছা সেমাই মদিনা, মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লি. এর স্কিন ক্রিম মডার্ন, জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম এর জিএম, নিউ চট্টলা (প্রা.) লি.-এর ঘি এরাবিয়ান স্পেশাল, রেভেন ফুড কোম্পানি লিমিটেডের লাচ্ছা সেমাই রেভেন, খাজানা মিঠাই লি.-এর লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর খাজানা, প্রমি এগ্রো ফুড লি. এর হলুদের গুড়া প্রমি, ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যাল লি. এর আয়োডিন যুক্ত লবণ ইফাদ।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম