ফারমার্স ব্যাংকের সাবেক অডিট চেয়ারম্যানের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:২২

ফারমার্স ব্যাংক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় বিলুপ্ত ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক অডিট চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির স্ত্রী রোজী চিশতি ও মেয়ে রিমি চিশতিকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তাদের আগাম জামিন চেয়ে করা আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার  (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু।  দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।  আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করেন। গত ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করা হয়।

পরে ওই দুই মামলায় আসামিরা পৃথক দুই আবেদনে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট তাদের আগাম জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাদেরকে আত্মসমর্পণেরর নির্দেশ দেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম