‘আবেদ ভাই মানুষের সক্ষমতায় ভীষণ বিশ্বাস করতেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:০৭

নবনীতা চৌধুরী স্যার ফজলে হাসান আবেদ মানুষের সম্ভাবনার ওপর অনেক আস্থাবান ছিলেন বলে মন্তব্য করেছেন ব্র্যাকের প্রিভেন্টিং ভায়োলেন্স এগেইনস্ট উইম্যান ইনিশিয়েটিভের পরিচালক নবনীতা চৌধুরী। তিনি বলেন, ‘স্যার আবেদ শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ, তিনি মানুষের সক্ষমতায় ভীষণ বিশ্বাস করতেন।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষার অগ্রযাত্রায় স্যার আবেদের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

স্যার আবেদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এত বড় প্রতিষ্ঠান ব্র্যাককে তিনি বলতেন সংগঠন। কারণ সংগঠনে কর্মচারী থাকে না, কর্মী থাকে। ব্র্যাকের বড় হয়ে ওঠার একটা জায়গা ছিল তার সক্ষমতায় বিশ্বাস। সেই কারণেই আবেদ ভাই শিক্ষাকে এতটা গুরুত্ব দিলেন। যখন প্রাথমিক শিক্ষার স্কুল সবখানে পৌঁছাতে পারলো না, তখন ব্র্যাক “একঘরে উপানুষ্ঠানিক শিক্ষা” নাম দিয়ে মডেল স্কুল শুরু করলো।’

স্যার আবেদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার বিরাট সৌভাগ্য আমি তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আবেদ ভাইয়ের সঙ্গে সামনাসামনি আলাপে মুগ্ধতা ছুঁয়ে গেছে সবাইকেই। শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার, মানবাধিকার, ক্ষুদ্রঋণসহ নানা জায়গার কাজে ব্র্যাকের যে অবদান-উদ্ভাবন, সেটা আমরা দীর্ঘ সময় অনুসরণ করেছি।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম, ব্র্যাক এডুকেশনের পরিচালক শফিকুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের  ইনস্টিটিউট অব এডুকেশনালের নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে ইউল্যাবের সহযোগিতায়।

 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম