ঘন কুয়াশায় রাজশাহীতে নামতে পারেনি ইউএস-বাংলার উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ  (ফাইল ফটো)

ঘন কুয়াশায় কারণে রাজশাহীতে নামতে না পেরে ঢাকায় ফিরে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই ফ্লাইটে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) রাজশাহীতে ঘুন কুয়াশা পড়েছে। ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টায় রাজশাহীতে ল্যান্ড করার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে তা ল্যান্ড করতে না পেরে ঢাকায় ফেরত গেছে। তবে এখন ওই বিমানটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা করবে।’

এদিকে, নিজের ফেসবুকে শাহরিয়ায় আলম লিখেছেন, ‘চারবার চেষ্টা করে রাজশাহীতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছি। ধন্যবাদ।’

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)  কামরুল ইসলাম বলেন, ‘শীতের সময়ে বিমান চলাচল প্রায়ই বিঘ্নিত হচ্ছে। এসময়ে বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ে বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে আসায় আজকেও একটি ফ্লাইট রাজশাহীতে নামতে না পারায় ঢাকায় ফিরে এসেছে। যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করে পাইলট কোনও ঝুঁকি নেননি।’

/সিএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম