প্রথমবারের মতো ১০ জনে নামলো ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৮

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)

বছরে প্রথমবারের মতো নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ জনে নেমে এসেছে। ২৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা হিসাব করে আজ শনিবার ( ২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম। দেশে এ বছরই সর্বোচ্চ সংখ্যক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়। 

কন্ট্রোল রুম জানায়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১০ রোগীর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। আর গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার চেয়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে শতকরা ৫৪ দশমিক ৫ শতাংশ।

কন্ট্রেল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ১০ জনে নেমে এসেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এটা আমাদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। এই ১০ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।

অপরদিকে, ছাড়পত্র পাওয়া ২১ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৭ জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪ জন।

স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গুর তথ্য নিয়ে প্রতিবেদনে উল্লেখ আছে সারা দেশের হাসপাতালগুলোতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৯১ জন। এরমধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে আছেন ৬৬ জন আর ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন ৯৯ দশমিক ছয় শতাংশ রোগী।

কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, ডিসেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২২ জন।

বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

/জেএ/এমএএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম