রাজধানীর তেজগাঁওয়ের শান্তিনিকেতন এলাকায় ব্যবসায়ী ও কথিত পীর শাহ্ মো. তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তিনিকেতন এলাকায় নিজ বাসায় খুন হন কথিত পীর ও ব্যবসায়ী শাহ মো. তবারক হোসেন (৭০)। এ ঘটনায় তার পালিত ছেলে সাইফুলও আহত হন। তবারক মহাখালীর ‘মামা প্লাজা’র মালিক। তিনি চট্টগ্রামের শফি মাইজভাণ্ডারীর অনুসারী ছিলেন। সেই সুবাদে তার বাসায় অনেক মুরিদ আসা-যাওয়া করতো। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
আরও পড়ুন:
অর্থের লোভে ৫ মুরিদ মিলে হত্যা করে কথিত পীর শাহ তবারককে








