উত্তাপ নেই দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ১২:২৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭

ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর)। তবে সোমবার পর্যন্ত (৩০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের তেমন একটা ভিড় দেখা যায়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত কার্যালয়ে মাত্র তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল থেকে এখন পর্যন্ত সাধারণ আসনে ছয়জন ও সংরক্ষিত আসনে দুইজনসহ মোট ৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেকেই বলছেন, সবাই আগামীকাল শেষ দিনের জন্য হয়তো অপেক্ষা করছেন।

ফারহানা ইসলাম ডলি নামে একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংরক্ষিত ৪ (ওয়ার্ড নম্বর ১, ১১ ও ১২) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আজ ভিড় কম থাকবে তাই এসেছি। আশা করি, নির্বাচনের পরিবেশ ভালো হবে। নারী হিসেবে সংরক্ষিত শব্দটি ব্যবহার করে আমাদের খাটো করা হয়েছে। আমরা তিনটি আসনের ভোটারদের ভোটে নির্বাচিত হই। এই শব্দটি যেন উঠিয়ে দেওয়া হয়।’

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন বলেন, ‘এখনও প্রার্থীদের তেমন একটা ভিড় নেই। শেষ দিনের জন্য সবাই অপেক্ষা করছেন।’

এবারের নির্বাচনে দক্ষিণ সিটিতে মেয়র পদে সাতজন। কাউন্সিলর পদে ১২শ’ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৮৫ জন রয়েছেন সংরক্ষিত নারী আসনে।

 

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম