কমিক ক্যাফেতে তেলাপোকার ছড়াছড়ি, সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

রেড ভেলভেট কেকের মধ্যে তেলাপোকা ধানমন্ডির সাত মসজিদ রোডের কমিক ক্যাফে রেস্তোরাঁর রান্নাঘরে প্রচুর তেলাপোকা দেখতে পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এমনকি ফ্রিজে সংরক্ষণ করা রেড ভেলভেট কেকের মধ্যেও তেলাপোকা পাওয়া গেছে। এ অভিযোগে মালিককে তিন লাখ টাকা জরিমানা এবং রেস্তোরাঁটি সাময়িক সিলগালা করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কমিক ক্যাফের রান্নাঘরে প্রচুর তেলাপোকা দেখতে পাওয়া যায়। এছাড়া রেফ্রিজারেটরে সংরক্ষিত কেকে তেলাপোকা হেঁটে বেড়াতে দেখা গেছে। নোংরা পরিবেশে রেফ্রিজারেটরে পচা লেটুস পাতা সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। থালা-বাসন ধোয়ার বেসিনে আবদ্ধ পানিতে সেদ্ধ খাদ্যদ্রব্য পরিষ্কার করতে দেখা গেছে। প্রস্তুত করা খাবারে মাছি পাওয়া যায়। এসব ঘটনায় কমিক ক্যাফেকে তিন লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। মালিকপক্ষের শর্তাধীন মুচলেকা পাওয়ার পর প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে।
অপরিষ্কার পরিবেশে রাখা খাবার এছাড়া একই এলাকায় অবস্থিত পিজ্জা বার্গ রেস্টুরেন্টের রান্নাঘরে খাবার খোলা রাখায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

/এসও/ওআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক