রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মুখ্য সচিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:০৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:১২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ী মুখ্য সচিব মো. নজিবুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি বিদায়ী মুখ্য সচিবকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।’

মুখ্য সচিব হিসেবে নজিবুর রহমানের অসাধারণ যোগ্যতা ও কর্মদক্ষতার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘দায়িত্ব পালনে তার (নজিবুর) আন্তরিকতা ও আত্মনিবেদন অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

আবদুল হামিদ মুখ্য সচিবের সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। বিদায়ী মুখ্য সচিব তার দায়িত্ব পালনে সহায়তার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতির দফতরের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস