মাদক মামলায় কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:০৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮

কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের (৩৮) বিরুদ্ধে মাদক আইনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর উপ-পরিদর্শক প্রণয় কুমার প্রামাণিক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন,‘রাজীব দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে অবৈধভাবে মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের মদদ দিয়ে আসছেন। এভাবে তিনি মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় আধিপত্য বিস্তার করেন। তাছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তিনি ভূমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সম্পদ দখল করেন। ভয়ে এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।’

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ‘রাজীবের নামে মোহাম্মদপুর,চাঁদ উদ্যান ও রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি (জায়গা,ফ্ল্যাট) রয়েছে। তিনি একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। এসব সম্পত্তি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর উপার্জন করেছেন।’

মামলার সার্বিক তদন্তকালে আসামি রাজীবের বিরুদ্ধে পারমিট ও লাইসেন্স ছাড়া অবৈধ বিদেশি মদ নিজের কাছে রাখার অপরাধ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনি ২৪ (ক) ধারায় প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে বলে তদন্ত কর্মকর্তা মনে করেন।

এর আগে গত ২৫ নভেম্বর রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব।

গত ১৯ অক্টোবর দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসা থেকে রাজীবকে গ্রেফতার করা হয়।

 

 

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম