আরও ৩৪ জেলায় বিএসটিআইয়ের অফিস হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:১২

বিএসটিআইয়ের কাউন্সিল সভা জনগণের দোরগোড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও ৩৪টি জেলায় অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি বিএসটিআই কাউন্সিল। পণ্যের মান প্রণয়নকারী একমাত্র জাতীয় এ প্রতিষ্ঠানের ৩৩তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, বিএসটিআইয়ের কার্যক্রম সম্পর্কে জনগণের আস্থা সৃষ্টি হয়েছে। এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিল্পায়নের সঙ্গে ভেজাল সম্প্রসারিত হচ্ছে। এর বিরুদ্ধে বিএসটিআইকে আরও শক্ত অবস্থান নিতে হবে।
ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিএসটিআইকে নির্দেশ দিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ভেজাল ব্যবসায়ীরা জেনে-বুঝে ভেজাল দিচ্ছে। এটা এক ধরনের দুরভিসন্ধি। তারা বেশি মুনাফা করে অর্থের পাহাড় গড়তে চায়। তাই তাদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে।
সভায় কাউন্সিল সদস্যরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বৈচিত্রতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। তারা বলেন, বিএসটিআই আইন অনুযায়ী এ বিষয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া ইউরোপের বাজারে কৃষিজাত পণ্য রফতানি বৃদ্ধি এবং হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করার জন্য তারা বিএসটিআইকে তাগিদ দেন।
সভায় শিল্প সচিব মো. আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, এফবিসিসিআই এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

/ইউআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম