জেএসসি-জেডিসিতে ৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩

জেএসসি পরীক্ষা (ফাইল ফটো) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি। এবার কমেছে ১০টি। এছাড়া ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪ হাজার ৭৬৯টি। সেই হিসেবে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭৪টি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জেএসসি

এবার ২৯ হাজার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ঢাকা বোর্ডে ৩২৭, রাজশাহীতে ৮২০, কুমিল্লায় ২৩৯, যশোরে ৪৯৬, চট্টগ্রামে ১০২, বরিশালে ৭৮৩, সিলেটে ১৭৬, দিনাজপুরে ২৮৪ ও ময়মনসিংহ বোর্ডে ১৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ঢাকায় ২, রাজশাহীতে ২, দিনাজপুরে ৯ ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি। এছাড়া কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে পাস করেনি এমন স্কুলের সংখ্যা শূন্য। বরিশাল বোর্ডের কোনও তথ্য উল্লেখ করা হয়নি।

জেডিসি
মাদ্রাসা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮৪৩টি। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৭২৭টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠান বেড়েছে ১১৬টি। এবার কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি। গত বছর এ সংখ্যা ছিল ২৩টি। এবার শূন্য পাস করা প্রতিষ্ঠান কমেছে ৪টি।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম