ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্বে হামিদ জমাদ্দার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

হামিদ জমাদ্দারকে শুভেচ্ছা জানান ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মহাপরিচালকের নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (৩০ ডিসেম্বর) এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। ইসলামিক ফান্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় যোগ দেন তিনি। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ সকল পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম