নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণের পরপরই পররাষ্ট্র সচিবের দফতরে এসে মোমেনকে অভিনন্দন জানান বিএফএসএ -এর নির্বাহী কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন বিএফএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ মাহমুদ খন্দকার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাস্তগীর এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।
এসময় নতুন পররাষ্ট্র সচিবকে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএফএসএ নেতারা।








