নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উদযাপিত থার্টি ফার্স্ট

রাফসান জানি
০১ জানুয়ারি ২০২০, ০১:০০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১১:৩৯

ছবি : হারুন উর রশীদ

নতুন বছর শুরুর আধাঘণ্টা আগে থেকেই শুরু হয়েছে উদযাপন। ঢাকার আকাশে ওড়ানো হয়েছে হাজার হাজার ফানুস।

ছবি : হারুন উর রশীদ

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশ বর্ণিল হয়ে উঠেছে নানা রংয়ের আতশবাজির আলোয়।

ছবি : হারুন উর রশীদ
অলিতে গলিতে ফাটানো হয়েছে পটকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা খুব একটা মানতে দেখা যায়নি নগরীর বাসিন্দাদের।

ছবি: ফাতেমা আবেদিন নাজলা

নাগরিকদের ভাষ্য, ‘সারাবিশ্বের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ উৎসব করে, আমরাও করছি।’

ছবি: ফাতেমা আবেদিন নাজলা

নতুন বছর শুরুর সময়টুকু উদযাপনের পক্ষে যুক্তি জানিয়ে মোহাম্মদপুরের বাসিন্দা আহসান নাঈম বলেন, ‘আমরা সারাবছর চলি ইংরেজি ক্যালেন্ডারে। আর থার্টি ফার্স্ট নাইট আসলেই যতো সমস্যা। এই করা যাবে, সেই করা যাবে না। মানুষ আনন্দ বরতে চায়। তাহলে কেন বাধা দেবেন? কারও ক্ষতি না হলেই হলো।’

ছবি: ফাতেমা আবেদিন নাজলা

ফানুস, আতশবাজি, পটকার পাশাপাশি ঢাকার রাস্তায় হর্ন বাজিয়ে অনেক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করতেও দেখা গেছে।

ছবি : সাজ্জাদ হোসেন

মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার ব্যাপারে ধানমন্ডি এলাকায় দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই যে দলবেঁধে গাড়ি চালাচ্ছে, হর্ন বাজাচ্ছে, এতে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। কোনও একটি গাড়ি এদিক সেদিক হলে অন্যরাও দুর্ঘটনার শিকার হবে।’ এধরনের উচ্ছৃঙ্খলতার কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে মন্তব্য করেছেন তিনি।

ছবি : সাজ্জাদ হোসেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যা মেনে চলার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ছবি : সাজ্জাদ হোসেন

এ সংক্রান্ত আরও নিউজ: থার্টি ফার্স্টের রাতে ইনডোর অনুষ্ঠানের ক্ষেত্রেও পুলিশের অনুমতি লাগবে 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম