শিক্ষার্থীদের ‘হুমকি’ দেওয়ায় ঢাবি শিক্ষককে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ১৪:৫৪আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৪:৫৮

অব্যাহতি পাওয়া শিক্ষক অধ্যাপক আবু সারা শামসুর রউফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধ প্রযুক্তি বিভাগের এক শিক্ষককে একটি নির্দিষ্ট ব্যাচের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষক হলেন অধ্যাপক আবু সারা শামসুর রউফ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাব্বির হায়দার।

জানা যায়, ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘পিএচটি ৬০২’, ও ‘পিএচটি ৬০৬’ কোর্সের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষায় নম্বর কম পাওয়ায় কোর্স শিক্ষকের কাছে খাতা দেখতে চেয়েছিলেন কয়েকজন শিক্ষার্থী। তবে ওই শিক্ষক খাতা না দেখিয়ে উল্টো শিক্ষার্থীদের হুমকি দেন।

এরআগেও শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া, ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে শিক্ষক শামসুর রউফের বিরুদ্ধে। এ নিয়ে ৯ জন ক্ষুব্ধ শিক্ষার্থী বিভাগীয় চেয়ারম্যান বরাবর একাধিক লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি। শেষে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন তারা।

অভিযোগ পাওয়ার পর উপাচার্য বিভাগীয় চেয়ারম্যান ও ফার্মেসি অনুষদের ডিনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় ওই শিক্ষককে সংশ্লিষ্ট ব্যাচের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই বিষয়ে জানতে অধ্যাপক আবু সারা শামসুর রউফের মোবাইরফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাব্বির হায়দার বলেন, ‘বেশ কিছুদিন আগে শিক্ষার্থীরা পরীক্ষায় নম্বর কম দেওয়ার বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা এ বিষয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগও জানান। উপাচার্য ফার্মেসি অনুষদের ডিন ও আমাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে অধ্যাপক আবু সারা শামসুর রউফ কোনও ধরণের সহযোগিতা করেননি। পরে ৩১ ডিসেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় শিক্ষকরা সংশ্লিষ্ট ওই কোর্সের ক্লাস ও পরীক্ষা থেকে তাকে (রউফ) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম