প্রকল্প ছাড়াই মিড-ডে মিল বাস্তবায়ন সম্ভব: ফিজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ১৬:৪৬আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৬:৫৫

মো. মোস্তাফিজুর রহমান ফিজার প্রকল্প ছাড়াই বিনা পয়সায় মিড-ডে মিল বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার। খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘একচল্লিশ সালের বাংলাদেশ গড়তে শিশুদের যেখানে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে নিয়ে যেতে হলে শিশুদের অন্তরে বাংলাদেশকে গেঁথে দিতে হবে। এটার জন্য কোনও প্রকল্প দরকার হবে না, প্রকল্প ছাড়াই সম্ভব।’
তিনি বলেন, ‘আজকে শিক্ষার্থীরা যে বই পায়, মিড-ডে মিল পায়, তাদের মায়েদের অ্যকাউন্টে টাকা যায়— এগুলো ব্রিটিশ বা পাকিস্তান আমলে চিন্তারও ব্যাপার ছিল না। এখন মসজিদে পড়ুক, মন্দিরে পড়ুক আর যেখানেই পড়ুক বছরের প্রথম দিন বই পায়। এমনটি কখনও ছিল না। এই বাংলাদেশ আমাদের সম্মানীত করেছে। প্রত্যেকের জীবনের আমূল পরিবর্তন হয়েছে এই দেশের কারণে।’
ফিজার বলেন, ‘এই দিনের অনুষ্ঠান সার্থক হোক। বই দেওয়ার উদ্দেশ্য যেন সফল হয়। সব শিশুর অন্তরে যেন দেশকে ঢুকিয়ে দিতে পারি। তাহলে আর কোনও কিছুরই অভাব হবে না।’ এই জাতির কোনও অভাব নেই, শুধু মানুষের অন্তর বিকশিত হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর মতো শিক্ষক এই জাতি আর পাবে না। সদিচ্ছা নিয়ে কোনও স্কুল ছাড়াই তিনি ৬ দফা, ১১ দফা মুখস্থ করিয়েছিলেন পুরো জাতিকে। স্কুল হলে কখনও পারতেন না। মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেশটাকে।’
শিশুদের দেশপ্রেমের শিক্ষা দিতে মানবিক গুণসম্পন্ন করে গড়ে তুলতে শিক্ষকদের শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।
বই উৎসব উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির, দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব সোহেল আহমেদ, সংসদ সদস্য শিরিন আক্তার ও নজরুল ইসলাম বাবু।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম