রাতে বৃষ্টির পূর্বাভাস, কাল কমতে পারে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ২০:১৭আপডেট : ২৫ মে ২০২২, ১৮:২১

আবহাওয়া অধিদফতর ভবন পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ বুধবার (১ জানুয়ারি) রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে বৃহস্পতিবার দিনের বেলা রাজধানী ঢাকাসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, যশোর, কুষ্টিয়াসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গা হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকা আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) রাত থেকে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তিনি জানান, আজ রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামীকাল সকালের দিকে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। লঘুচাপের প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হবে। তবে পঞ্চগড় ও যশোর অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমতে পারে।
এছাড়া বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ২। ঢাকায় আজ ১৪ দশমিক ৬, ময়মনসিংহে ১৩ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৫, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ২, রংপুরে ১৬, খুলনায় ১২ দশমিক ২ এবং বরিশালে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিদিনের আবহাওয়ার খবর ও আগামীকালের পূর্বাভাস। 

/এসএনএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি