ঢামেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ০৩:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৭:১৮

ঢামেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ করেছে। আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, শূন্যপদে নিয়োগ এবং পদোন্নতির ব্যবস্থাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদ। এ সময় সংগঠনের বিভিন্ন সরকারি হাসপাতালের নেতারাও যোগ দেন।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় ঢামেক প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢামেক হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি মো. আবু সাঈদ মিয়া।

তিনি বলেন, ‘সরকারি  হাসপাতালে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল পদে রাজস্বখাতে নিয়োগ দিতে হবে। ডিপিসির মাধ্যমে পদোন্নতি যোগ্য শূন্যপদে দ্রুত নিয়োগ এবং পদোন্নতি দিতে হবে। ২১ জানুয়ারি মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সভাপতি আবু সাঈদ আরও বলেন, ‘পুলিশ সদস্যদের মতো আমাদেরও রেশন ভাতা চালু করতে  হবে। কর্তৃপক্ষ আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। এটা আমাদের রুটি রুজির ব্যাপার। আমরা শুধু আশ্বাস শুনি কিন্তু কোনও কাজ হয় না। চলমান প্রক্রিয়া যদি বহাল থাকে, তাহলে যারা এ প্রক্রিয়া চালাচ্ছে তাদের দায়ী থাকতে হবে। কোনও ধরনের ষড়যন্ত্র হলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কেন্দ্রীয় সমিতির সভাপতি এম এ হান্নান, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম আব্দুর রব, সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সংগঠনের বক্ষব্যাধি সরকারি হাসপাতালের সভাপতি নাসির আলম, মিটফোর্ড হাসপাতালের সভাপতি মোজাফফর হোসেন বাবুলসহ আরও অনেকে।

/এআইবি/এআরআর/এনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক