ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পর আইনজীবী সমিতির তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে। এরপরেই ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দশ তলা ভবনের তৃতীয় তলায় এসি থেকে আগুনের ঘটনা ঘটে। ওই রুমে কাগজপত্র, কাঠের টেবিল-চেয়ার প্রভৃতি ছিল।
ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য জুয়েল সিকদার জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।’








