সীতাকুণ্ডের বনাঞ্চলে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের ইজারা অবৈধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৬:৪৭আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৬:৫৯

হাইকোর্ট চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে ‘ব’ চিহ্নিত বনাঞ্চলে বিবিসি স্টিল কোম্পানির শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য বরাদ্দকৃত জমির ইজারা অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর। বিবিসি স্টিল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।
এর আগে সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় চিহ্নিত বনের জায়গায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য বিবিসি স্টিল কোম্পানিকে ৭ দশমিক ১০ একর জায়গা ইজারা দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে বেলার পক্ষ থেকে ওই ইজারা বাতিলের জন্য ২০১৯ সালের ২৫ মার্চ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেওয়া হয়। এরপরও চট্টগ্রাম জেলা প্রশাসন ইজারা বাতিল না করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ২৮ এপ্রিল রিট আবেদন করে বেলা।
সেই রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

/বিআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম