মুজিববর্ষে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা হবে: কামাল চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ০৫:৩০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০১:৫৪

মুজিববর্ষে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা হবে: কামাল চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, ‘এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দেশে উদযাপন করা হবে। জনগণের বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা ত্বরান্বিত করাই এই কর্মসূচির লক্ষ্য। আমাদের লক্ষ্য শুধু জন্মশত বর্ষ উদযাপনই নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তার কার্যালয়ে এ কথা বলেন।
কামাল চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি রাজধানীর তেজগাওঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনার (কাউন্ট ডাউন) উদ্বোধন করবেন। ১৯৭২ সালের এই দিনে অর্থাৎ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে এখানেই মাটিতে পা রাখেন। তিনি বলেন, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ফিরে আসার প্রতীকী পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য এই ক্ষণগণনা। বঙ্গবন্ধু এই দিনে পাকিস্তান থেকে লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
তিনি জানান, রাজধানী, বিভাগীয় নগরী, জেলা শহর, সিটি করপোরেশন এবং উপজেলাসহ সারাদেশে বিভিন্ন পাবলিক প্যালেসে ক্ষণগণনার জন্য ডিভাইস স্থাপন করা হবে। উদ্বোধনের মাধ্যমে প্রতিটি জেলা, উপজেলা এবং প্রতিটি পাবলিক প্লেসে এক সঙ্গে ক্ষণগণনা শুরু হবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পযর্ন্ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং মন্ত্রণালয় ও বিভাগে জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই দেশ-বিদেশের তিন শতাধিক কর্মসূচি মনোনীত করেছি। আমরা এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। সুষ্ঠুরূপে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা আটটি সাব-কমিটি গঠন করেছি। আগামী ১৭ মার্চ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন। সূত্র-বাসস

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম