ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পেছানোর দাবি হিন্দু পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২০, ১৬:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৬:৩৫

বাংলাদেশ হিন্দু পরিষদের মানববন্ধন

৩০ জানুয়ারি হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা। তাই সেদিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন না করে পরবর্তীতে নতুন কোনও তারিখে নির্বাচন করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রত্যেকের নিজ নিজ বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লা, ক্লাবসহ বিভিন্ন স্থানে অত্যন্ত আনন্দের সঙ্গে পূজা উদযাপন করে। নির্বাচন কমিশনার এই দিনে দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন ধার্য করেছে। এদিনে ভোট গ্রহণ করলে দেশের নাগরিকদের বড় একটি অংশ ভোট দিতে কিংবা পূজা উৎসবে অংশগ্রহণ করতে পারবে না। এর আগেও রংপুর সিটি নির্বাচন নির্ধারণ করা হয়েছিল দুর্গা পূজার মধ্যে। ঢাকা সিটি নির্বাচন নির্ধারণ করা হয়েছে সরস্বতী পূজার দিনে।

বক্তারা আরও বলেন, এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পালনেই ব্যর্থ নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও ব্যর্থ। অবিলম্বে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা, ঘেরাও কর্মসূচি ও প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সাম্প্রদায়িক নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায়, সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সাজন মিশ্র প্রমুখ।

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম