পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৫:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৬:২৬

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সবকিছু করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি এবং সম্ভাব্য ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি, মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬১১ জন।

ঢাকা দক্ষিণ সিটির মোট সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ১২৪টি, ভোটকক্ষ ৫ হাজার ৯৯৮টি, মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম