২০১৯ সালে শিশু ধর্ষণ বেড়েছে তিন গুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৬:৪৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

শিশু পরিস্থিতি পর্যালোচনায় সংবাদ সম্মেলন বিগত বছরগুলোর তুলনায় ২০১৯ সালে শিশু ধর্ষণ বেড়েছে তিনগুণ। এমনই তথ্য উঠে এসেছে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) একটি প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ২০১৯ সালে ধর্ষণের শিকার হয়েছে ৯০২ জন শিশু। এছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে ২৮০ জন শিশুকে। এর মধ্যে নিহত হয়েছে ২৬৬ জন শিশু। ২০১৮ সালে ধর্ষণের শিকার হয় ৩৫৬ জন শিশু এবং নিহত হয় ২২৭ জন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন। সংগঠনটি নিয়মিত আটটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে দেশে সবচেয়ে বেশি সংখ্যক শিশু অর্থাৎ ৯৮৬ শিশু নিহত হয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫৫৩ এবং পানিতে ডুবে মারা গেছে ২৫২ শিশু। এছাড়া ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, হত্যা, অপহরণ, নিখোঁজ ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ৩৬১ জন শিশু।
২০১৯ সালে শিশু ধর্ষণ বেড়েছে তিন গুণ তিনি আরও বলেন, ২০১৯ সালে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে সবচেয়ে বেশি অর্থাৎ শতকরা ৪৮ শতাংশ। এর মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সের শিশু রয়েছে ৩৯ শতাংশ। সর্বোচ্চ সংখ্যক ধর্ষণের খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ঢাকা জেলায়। দ্বিতীয় অবস্থানে নারায়ণগঞ্জ এবং তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ ও কুমিল্লা জেলা।
রাফিজা শাহীন বলেন, ২০১৯ সালে আত্মহত্যা করেছে ৬৫ জন শিশু এবং আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছে ৯ জন। এ সময় যৌন নির্যাতনের শিকার হয় ৯৩ শিশু। উপস্থাপিত তথ্যে হত্যাকাণ্ডের শিকার হয় ৩২৯ শিশু।

তিনি বলেন, ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১৫২ জন। এছাড়া ২০১৯ সালে অপহরণের শিকার হয়েছে ৮৩টি শিশু। এর মধ্যে মারা গেছে ১২ জন এবং আহত হয়েছে ৭১ জন। নির্যাতনের শিকার হয়েছে ১৫৯ জন। তাদের মধ্যে মারা গেছে ১২ জন এবং আহত হয়েছে ১৪৭ জন। কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন শিশু। গৃহকর্মী হিসেবে কাজ করার সময় তিনজন শিশু নির্যাতিত হয় এবং তাদের মধ্যে দু’জন মারা যায়। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে নির্যাতিতের সংখ্যা বেড়েছে।
এসব ঘটনার কারণ হিসেবে সংগঠনটি জানিয়েছে, পরীক্ষায় ফেল, পরিবারের ওপর রাগ, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার শিকার, বাল্যবিবাহ, হতাশা, পড়াশোনা, মোটরসাইকেল ও ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকিতে ব্ল্যাকমেইল উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত, নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

 

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম