পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক জায়েদুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ২৩:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২৩:২৩

মোহা. শফিকুল ইসলাম ও মোহাম্মদ জায়েদুল আলম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোহা. শফিকুল ইসলাম সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় বাংলাদেশ পুলিশের এএসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ১২১ সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তা রয়েছেন ৩ হাজার ৮৮ জন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী