আহত বানরের চিকিৎসা ও পুনর্বাসন চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৩:৩৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৪:০১

আইনি নোটিশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ নিরোধক আবরণহীন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত বানর উদ্ধার করে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাতলের জাতীয় উদ্যানে এসব বানর আহত হওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বাংলাদেশ বনবিভাগকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এর আগে গত ৮ জানুয়ারি এ আইনজীবী পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিলের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাতলের জাতীয় উদ্যানের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থাপন করা বিদ্যুৎ নিরোধক আবরণহীন বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এবং নিহত হচ্ছে অসংখ্য বানর। এই খবরটি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন পর্যন্ত কোনও সন্তোষজনক পদক্ষেপ নিতে দেখা যায়নি। অথচ বানরসহ জাতীয় উদ্যানের অন্যান্য বন্যপ্রাণীর জীবন প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। তাই নোটিশে সন্তোষপুর বনাঞ্চলের ভেতর দিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং অনতিবিলম্বে বিদ্যুতের তার অন্যত্র অপসারণ এবং আহত বানরদের উদ্ধার করে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম