হাসপাতাল ছাড়লেন সেই ঢাবি ছাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৬:০৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:৪৮

হাসপাতাল ছাড়লেন সেই ঢাবি ছাত্রী ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।

এসময় ঢামেক পরিচালক বলেন, ‘মেয়েটি ভালো আছে, সুস্থ আছে। মেডিক্যাল বোর্ড তাকে গতকাল দেখেছে এবং আজ সিদ্ধান্ত নিয়েছে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে। সে অনুযায়ী আজ তাকে ছেড়ে দেওয়া হলো। একই সঙ্গে সে এখানে বেশিদিন থাকতে চাচ্ছিল না। সবকিছু মিলিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই ছাত্রীকে বলা হয়েছে সে অসুস্থতা কিংবা কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হলে যে কোনও সময় এখানে (হাসপাতালে) চলে আসতে পারে। তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন জানান, হাসপাতাল ছাড়ার আগে শিক্ষার্থীর বাবা কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির বরাত দিয়ে তিনি বলেন, ‘ঢামেক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় পরিবার তাদের পাশে ছিল পুরোটা সময়। সবাই সহযোগিতা করেছে।’

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ঢাবি’র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ওই ঘটনায় ৮ জানুয়ারি মজনু নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব। তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

/জেএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম