সোনার তরীর আইএফই ডিসপ্লে ভেঙেছে যাত্রী

চৌধুরী আকবর হোসেন
১০ জানুয়ারি ২০২০, ০৫:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৮:১৮

সিটের সঙ্গে যুক্ত আইএফই সিস্টেমের ভাঙা মনিটর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যোগ হওয়া বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সোনার তরীর দুটি সিটের সঙ্গে যুক্ত ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট (আইএফই) সিস্টেমের মনিটর ভেঙেছে যাত্রী। সিটের সঙ্গে সংযুক্ত দুটি মনিটর জোরপূর্বক টেনে খুলে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিমানের প্রকৌশল বিভাগ। উড়োজাহাজটি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইংল্যান্ড থেকে সিলেট হয়ে ঢাকায় আসে। এদিকে রাষ্ট্রীয় এয়ারলাইন্সের উড়োজোহাজের ক্ষতি করায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে মামলা করার উদ্যোগ নিচ্ছে বিমান কর্তৃপক্ষ।
জানা গেছে, বৃহস্পতিবার বিজি ২০২ ফ্লাইটে ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট হয়ে ঢাকায় আসে সোনার তরী। নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটিতে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১ টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস সিট রয়েছে। ঢাকায় আসার পর উড়োজাহাজটির ২৬ এ ও ২৬ বি নম্বর সিটের সামনের যুক্ত ইন ফ্লাইট ইন্টারটেইনমেন্ট (আইএফই) সিস্টেমের মনিটর ভাঙা দেখতে পান ক্রু’রা। পরবর্তীতে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। দুটি সিটের সামনের মনিটর ভাঙা পেলেও দুই সিটের যাত্রী নাকি একজন যাত্রী এ কাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি বিমান। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ২৬ এ ও ২৬ বি নম্বর সিটের যাত্রীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিমান কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন বলেন, একেবারেই নতুন দুটি উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে। যাত্রীদের উন্নতমানের সেবা দিতে বিমানের বহরে উড়োজাহাজ বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে কোনও যাত্রী যদি এ ধরনের ঘটনা ঘটান তা দুঃখজনক। রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ক্ষতি করায় আমরা আইনগত ব্যবস্থা নেবো। ফ্লাইট ইনফরমেশন থেকে তথ্য নিয়ে যাত্রীর বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি বলেন, এ ঘটনায় এয়ারলাইন্সের ক্ষতি হয়েছে। এটি মেরামত করতেও সময় লাগবে। এ সময় অন্য যাত্রীরা ইন ফ্লাইট ইন্টারটেইনমেন্ট থেকে বঞ্চিত হবেন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ঢাকা থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ২৬৮ জন যাত্রী নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু হয় ড্রিমলাইনার সোনার তরীর। বিজি ০০৭ ফ্লাইটটি প্রায় ১০ ঘণ্টা ৫৫ মিনিট উড়ে ম্যানচেস্টার পৌঁছায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও ওই রুটে ফ্লাইট শুরু করে বিমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন। এরপর ফ্লাইটটি ১২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা ছেড়ে যায়। ২০১২ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে রুটটি বন্ধ রাখা হয়েছিল।
এর আগে গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘সোনার তরী’ এবং গত ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘অচিন পাখি’। উড়োজাহাজ দুটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। গত সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে অত্যাধুনিক দুটি আকাশযান কেনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি এগুলোর নাম রাখেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ায় ১৮টি। নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উড়োজাহাজ দুটির যাত্রা (২৮ ডিসেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম