তাবিথের প্রচারণা শুরু, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ১৫:৫০আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৫:৫৪

প্রচারণায় তাবিথ আউয়ালসহ বিএনপির নেতাকর্মীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনি প্রচারণা শুরু করছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা ৭ নম্বর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তাবিথ আউয়াল।

নামাজ শেষে মসজিদের সামনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা তাবিথ আউলের পক্ষে স্লোগান দেন এবং মিছিল নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেন।
প্রচারণার শুরুতে তাবিথ আউয়াল বলেন, ‘আমি প্রত্যাশা করি, নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কাজ করবে। জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি চাই, সবাই ভোটাধিকার প্রয়োগ করুক।’ নামাজ শুরুর আগে সবার কাছে দোয়া চান তিনি।
প্রচারণাকালে উত্তরা ৯ নম্বর সেক্টর ব্রিজ দিয়ে ১৪ নম্বরের দিকে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তির অংশ হিসেবে নিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তির জন্য তাবিথ আউয়ালকে ভোট দিয়ে দেশ নেত্রীকে মুক্ত করবেন। তারা দেশের গণতন্ত্রকে মুক্ত করবেন ইনশাআল্লাহ।’
নির্বাচনি প্রচারণার শুরুতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এবারের সিটি নির্বাচনে ভোট যেন অবাধ ও নিরপেক্ষ হয়।’ সরকারকে ভোট ডাকাত উল্লেখ করে মান্না বলেন, ‘তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই ঐক্যবদ্ধ হোন। যারা ভোট দিতে যাবেন তারাও ঐক্যবদ্ধ হবেন। নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কর্মী ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা প্রত্যেক বাড়িতে যাবেন, প্রত্যেক ভোটারের কাছে যাবেন। তাদের কাছে বলবেন, নিজের ভোট নিজে দেন। যদি কেউ বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন। পুলিশকে খবর দেবেন। যেন কেউ ভোট ডাকাতের সুযোগ না পায়।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে ওরা ভোট ডাকাতি করে পার পেয়ে গেছে। আমরা আজ ঘোষণা করতে চাই, এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কোনও ভোট ডাকাত পার পাবে না। ভোট ডাকাতদের শাস্তি দেবো, ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।’

/এসজেএ/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম