সারওয়ার হত্যাচেষ্টা: দারোয়ান ও ড্রাইভারের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ১৯:২২আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৯:৩৩

ডা. সারওয়ার আলী, ছবি: সংগৃহীত মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলায় দারোয়ান ও ড্রাইভার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে দারোয়ান হাসান এবং ড্রাইভার হাফিজুল ইসলাম এই জবানবন্দি দেয়। আদালত জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে উত্তরা পশ্চিম থানার মামলা তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সুকান্ত সাহা আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এরপর বিচারক জবানবন্দি গ্রহণ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৭ জানুয়ারি আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি (রবিবার) রাজধানীর উত্তরার ৭নং সেক্টরে নিজ বাড়িতে ডা. সারওয়ার আলীকে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি