কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ১৭:৫৭আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৮:৩৮

কামরাঙ্গীরচরে সংঘবদ্ধ শিশু ধর্ষণ মামলার মূল আসামি রতন রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি রতনকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলার মূল আসামি রতনকে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর সে সাভার গিয়ে আত্মগোপনে ছিল।’
প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে এ কাজ করেছে বলে রতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। সে কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। গ্রেফতারের পর তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ওই শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় রতন, হাসান, সিফাত, সবুজ, রনি ও ওই কিশোরীর এক বান্ধবীসহ মোট ৬ জনকে আসামি করে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পরপরই হাসান, সিফাত, সবুজ, রনি ও মেয়েটির বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের একদিন পর রতনকে গ্রেফতার করলো র‌্যাব।

/এআরআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম