দুর্নীতি মামলায় জামিন মেলেনি সোনালী ব্যাংকের ম্যানেজার নেপালের

বাংলা টিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৫:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৫:২৬

সুপ্রিম কোর্ট ১২৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার নেপাল চন্দ্র সাহাকে জামিন দেননি হাইকোর্ট।

তার জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে রবিবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মুনশী মনিরুজ্জামান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া আক্তার পপি। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার প্রায় ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন খানজাহান আলী থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়।

মামলায় খুলনা নগরের খানজাহান আলী থানার মিরের ডাঙা এলাকার সোনালি জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন, সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও বর্তমানে প্রধান কার্যালয়ের জিএম নেপাল চন্দ্র সাহা, শাখার সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান, জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা শেখ তৈয়াবুর রহমান ও সাবেক ডিজিএম সমীর কুমার দেবনাথকে আসামি করা হয়।

এজাহার অনুসারে এমদাদুল কয়েক দফায় ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ব্লক  ঋণ নেন। কিন্তু তিনি মালামাল না কিনে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেন। এতে ব্যাংকের ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা ক্ষতি হয়।

পরে এ মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। ২০১৯ সালের ২৬ নভেম্বর নেপাল চন্দ্রকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুলের শুনানি নিয়ে রবিবার আদালত উক্ত আদেশ দিলেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম