হাম-রুবেলার টিকা পাবে ৩ লাখ ১৫ হাজার রোহিঙ্গা শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ২৩:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২৩:১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তিন লাখ ১৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ২০২০ সালের ২০ জানুয়ারি থেকে পরবর্তী চার সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। কক্সবাজার ও আশপাশের শরণার্থী শিবিরে অবস্থানরত ৬ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। রবিবার (১২ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নেতৃত্বে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে ছিন্নমূল শিশু, বিশেষত যারা এর আগে হাম-রুবেলার টিকা পায়নি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হাম একটি মারাত্মক সংক্রমক রোগ। এর সংক্রমণে শরীরে জ্বর এবং ফুসকুড়ি দেখা দেয়। এর আগে এ রোগে আক্রান্ত হয়ে শিবিরগুলোতে অনেক শিশুর মৃত্যু ঘটেছে। রুবেলা অনুরূপ একটি রোগ। হাম-রুবেলা ভ্যাকসিন সকল শিশুর জন্য নিরাপদ এবং দুটি রোগের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে। ক্যাম্পেইনের মাধ্যমে উপযুক্ত সব শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন গ্রহণের পরে অল্প সংখ্যক শিশুর হালকা জ্বর হতে পারে। টিকা দেওয়ার পর কোনও শিশু যদি জ্বরে আক্রান্ত হয়, তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, ১৩২ প্রশিক্ষিত টিকাদান কর্মী, ২ হাজার ২৬৪ স্বেচ্ছাসেবক, ১৪০০ কমিউনিটি হেলথ ওয়ার্কার্স এবং ২ হাজার সহকারীর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএইচসিআর, আইসিডিডিআরবি সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য, স্থানীয় নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতাদের এতে সম্পৃক্ত করা হয়েছে।

 

/জেএ/ওআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম