ঢাকাকে মাদকমুক্ত করবো: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৩:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:৪৪

ঢাকাকে মাদকমুক্ত করবো: আতিক নগরপিতা নয়, মেয়র হলে নগরসেবক হয়ে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এর পাশাপাশি ঢাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেট থেকে নির্বাচনি প্রচারণা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

আতিক বলেন, ‘বিগত সময়ে আমি একটি উপনির্বাচনের মাধ্যমে নয় মাসের জন্য দায়িত্ব পেয়েছিলাম। এবার একটি পূর্ণাঙ্গ নির্বাচন হচ্ছে। দায়িত্বকালে যে সময় পেয়েছি, সেই সময়ের মধ্যে অবশ্যই ঢাকাকে যেভাবে সাজানোর কথা সেভাবে সাজাতে পারিনি। কিন্তু কীভাবে ঢাকা সাজবে, কীভাবে জলজট-যানজট দূর হবে, কীভাবে আমরা মানবিক ঢাকা গড়তে পারবো, কীভাবে মশা নিয়ন্ত্রণে আসবে, নারী ও শিশুবান্ধব ঢাকা কীভাবে করা যায় সেই প্ল্যান করে ফেলেছি। আমরা মাদকমুক্ত একটি ঢাকা গড়তে চাই। যদি নির্বাচিত হই, অবশ্যই ঢাকাকে জলজট, যানজট, মাদকমুক্ত করবো।’

আতিক আরও বলেন, ‘এজন্য আমাদের দরকার ভবিষ্যৎ প্রজন্মকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে আসার। যেখানে যত মাঠ আছে, তা দখলমুক্ত করবো। মাঠ কারও নিজস্ব না, মাঠ আমাদের সবার জন্য হবে। আপনারা বলেন নগরপিতা! আমি নগরপিতা না, নগরসেবক হয়ে থাকতে চাই।’

প্রতিপক্ষের ক্যাম্পিংয়ে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আতিক বলেন, ‘একটু আগে আমি আসার সময় দেখলাম বিএনপির একটি মিছিল গান বাজাতে বাজাতে যাচ্ছে। আমি স্বাগত জানিয়েছি, আমি কিন্তু চাইলে তাদের দাঁড় করাতে পারতাম। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যার যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। তারা গান বাজিয়ে যাওয়ার সময় আমি কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি। সুতরাং তারা হয়তো নিজেরা বিশৃঙ্খলা করে একটি দোষ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। আমরা কোনোদিন কাউকে বাধা দেইনি, তারা মিথ্যা কথা বলছে।’

/এসও/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম