ঢাবি শিক্ষার্থীদের ‘অসন্তোষের’ কথা জানতে কমিটি হচ্ছে

ঢাবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২১:৪১আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রম সংক্রান্ত যে কোনও অনুযোগ, অসন্তোষ ও আপত্তি জানতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই কমিটির কাছে শিক্ষার্থীরা লিখিত ও মৌখিকভাবে নিজেদের সম্পর্কিত তথ্য জানাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এবং ইনস্টিটিউটগুলোর পরিচালকের নেতৃত্বে ‘গ্রিভান্স কমিটি ’ অর্থাৎ অভিযোগ কমিটি গঠন করা হবে। ৫ সদস্য বিশিষ্ট প্রতিটি কমিটিতে ২ জন নারী শিক্ষক থাকবেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রম সংক্রান্ত যে কোনও অনুযোগ, অসন্তোষ ও আপত্তি এই কমিটির কাছে লিখিত ও মৌখিকভাবে জানাতে পারবে। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নেও এ পদক্ষেপটি বিশ্ববিদ্যালয়কে এক ধাপ এগিয়ে নেবে।

এছাড়া, সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে গ্র্যাজুয়েটদেরকে সক্ষম ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে অনুষদ ও বিভাগসমূহ সমাজ ও জাতির চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় ক্ষেত্রে কারিকুলাম পুনর্বিন্যাস করবে।

 

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম