ঢাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগ, ৬৩ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ঢাবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ১২:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:৩২

ঢাকা বিশ্বদ্যিালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মোট ৮৭ জনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এরমধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এছাড়া এর আগে ভর্তি জালিয়াতির অভিযোগে ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, বিভিন্ন সময় ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন তাদের  স্থায়ী বহিষ্কার করা হবে না—তা জানতে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। মুহসীন হলে অস্ত্রসহ আটক হওয়া চার জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম