নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১৭:৪৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:০৭

নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার: আইনমন্ত্রী

ধর্ষণসহ নারী নির্যাতনের যেকোনও  ঘটনাকে কোনোভাবেই সরকার বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘মানুষের জন্য মানবাধিকার পদক-২০২০’ শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মানবাধিকার সম্পর্কে সরকারের অনেক অর্জন বা সাফল্য রয়েছে। তবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে। সরকার ধর্ষণসহ নারী নির্যাতনের অন্যান্য ঘটনাকে কোনোভাবেই বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না এবং রেখে দেবে না। এ বিষয়ে সরকার অনেক সজাগ। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা/সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। কারণ, তারা নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক কাজ করছে।’

মন্ত্রী আরও বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন এবং সমৃদ্ধির সঙ্গে মানবাধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেজন্য সরকার সব উন্নয়নের প্রয়াসে মানবাধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আসছে।’ 

এমজেএফ-এর গভর্নিং বোর্ডের সদস্য পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুলতানা কামাল, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জুডিথ হার্বাটসন, ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিসটিন জোহানসন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম, এমজেএফ’র নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

এর আগে, মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন এমন ১০ জনকে সম্মাননা ও পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার মোছা. বেলী বেগম, দিনাজপুর জেলার মোছা. রেহানা বেগম, মালতী রানী, কুষ্টিয়া জেলার মোছা. সালেহা বেগম, মোছা. হালিমা খাতুন ও মোছা. নুরজাহান বেগম, সিরাজগঞ্জ জেলার মো. খায়রুজ্জামান মুন্নু, কিশোরগঞ্জ জেলার আনোয়ারা বেগম, ব্রাক্ষণবাড়িয়া জেলার মো. হেদায়তুল আজিজ (মুন্না) এবং খাগড়াছড়ি জেলার চঞ্চল কান্তি চাকমা।





 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম