পূজার দিন নির্বাচন, তাপসের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৩:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৫:৩৬

পূজার দিন নির্বাচন, তাপসের দুঃখ প্রকাশ আগামী ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার পোস্তগোলা ও মীরহাজিরবাগ এলাকায় ষষ্ঠ দিনের মতো নির্বাচনি প্রচারণাকালে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
তাপস বলেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার পর প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছি। আসলে আমি দুঃখিত, এ বিষয়টি কেন বা কীভাবে হয়েছে। এটা আগে থেকে নির্ধারণ করা হয়নি। আমি যতদূর জেনেছি, ইলেকশন কমিশন আলোচনা করেছিল। পঞ্জিকা অনুযায়ী এটা হয়তো ভুল হয়ে গেছে। তাদের (হিন্দু সম্প্রদায়) প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রয়েছে। তবে যেহেতু নির্বাচনের নির্ধারিত তারিখ রয়েছে, প্রার্থী হিসেবে আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে। আমি আশা করবো, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
তাপস আরও বলেন, ‘আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি তা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছে। আগামী ৩০ জানুয়ারি ঢাকাবাসী বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকে ঢাকার উন্নয়নে কাজ করবো এবং একটি উন্নত ঢাকা উপহার দেবো।’ পূজার দিন নির্বাচন, তাপসের দুঃখ প্রকাশ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বিষয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তাপস বলন, ‘কোনও ধরনের আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি নজর রাখছে। তবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। এ কারণে জনগণের কিছুটা অসুবিধা হতে পারে। আমরা বিষয়টি আরও সচেতনভাবে দেখবো। বর্তমানে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি আমেজ বিরাজ করছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

/এসএস/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম