স্কুলছাত্র কাউসার হত্যায় স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২৩:০৫আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২৩:০৭

আদালত ঢাকার কামরাঙ্গীরচরে চয়ন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র কাউসারকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) বিকালে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো আলতাফ হোসেন ও তার স্ত্রী ফরিদা, জামির আলী এবং শাহজাহান।
তিন আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন আদালত। জামির পলাতক রয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ১৬ মে আসামিরা টাকার জন্য কাউসারকে অপহরণ করে। পরে কউসারের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় তারা। এ ঘটনায় কাউসারের বাবা কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর কাউসারের পরিবারের লোকজন একই বছরের ১৯ মে নবাবগঞ্জে অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দেন। কিন্তু অপহরণকারীরা এর আগে ১৭ মে রাতে কাউসারকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম