ল্যাবএইড হাসপাতাল ও কনকর্ড আর্কেডিয়ার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৭:৪৩আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:৫২

ল্যাবএইডের সামনে অবস্থান নেওয়া প্রতিষ্ঠানটির স্টাফরা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে ল্যাবএইড হাসপাতাল ও কনকর্ড আর্কেডিয়ার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠান দুটির সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের শ্রমিকদের বেশ কয়েকজন আহত হন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনকর্ড আর্কেডিয়ার কাছ থেকে ল্যাবএইড কয়েকটি ফ্লোর ভাড়া নিয়েছিলো। ভাড়া পরিশোধ নিয়ে দু’পক্ষের মধ্যে অনেকদিন ধরে ঝামেলা চলছে। এর জের ধরে দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

সড়কে উভয় পক্ষের ছোড়া ঢিলের চিহ্ন প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের শ্রমিকরা একে-অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এসময় হাসপাতালের রোগী ও সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বর্তমানে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম