৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবি কর্মচারী সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২০:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:০৬

৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবি কর্মচারী সমিতির নিত্য পণ্যের বাজার দর বিবেচনায় নিয়ে ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাজার দরের সঙ্গে আমাদের পাওয়া বেতন তেমন কিছু নয়। যে হারে বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে এই স্বল্প বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই আমরা ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৫ বছর পূতির্তে নবম পে-কমিশনের দাবি জানাচ্ছি।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো—বর্তমান নিয়ম অনুযায়ী ৪, ৮ ও ১২ বছর পূর্তিতে আপার স্কেল প্রদান করা; পেনশনের হার বৃদ্ধি করা; সুদবিহীন গৃহনির্মাণ ঋণ সহজ করা; ব্লক পদ বিলুপ্ত করে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা; আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিল করা; সব নিয়োগের ক্ষেত্রে ৩০ শতাংশ পোষ্য কোটা চালু করা; অফিসার্স ক্লাবের মতো সরকারি কর্মচারী ক্লাব প্রতিষ্ঠার জন্য এক একর জমি প্রতীকী মূল্যে বরাদ্দ দেওয়া এবং সচিবালয়ে জাতির পিতার একটি ভাস্কর্য ও প্রধানমন্ত্রীর নামে দৃষ্টিনন্দন তোরণ ও কর্নার স্থাপন করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু সায়েমসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী