মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুলাই ২০২৫, ২১:৪০আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২১:৪০

রাজধানীর মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত আল আমিন (২০) নামের এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় গণধোলাইয়ের শিকার হন আল আমিন। 

মুগদা থানার এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে ওই যুবক। এ সময় জনগণ দেখতে পেয়ে তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) বিকালে মারা গেছে আল আমিন।

এসআই আরও জানান, আল আমিনের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের ঠিকানা জানার চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি