রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৮:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৩২

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর মতিঝিল  ও মোহাম্মদপুরে  সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু'জন নিহত হয়েছেন।  নিহতরা হলেন মতিঝিলে ভ্যানচালক মো. হিরু মিয়া (৪৭) ও মোহাম্মদপুরে পরিচ্ছন্নতাকর্মী রেহেনা বেগম (৪৬)।  বুধবার দিবাগত রাতে পৃথকস্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

মতিঝিল  থানার উপ পরিদর্শক (এস আই ) সৈয়দ আলী জানান, গত রাতে  মতিঝিল এলাকায়  ভ্যান  চালিয়ে  যাওয়ার সময় পানি উন্নয়ন বোর্ড ভবনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি  যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ভ্যানচালক হিরু মিয়া গুরুতর আহত হন।  খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাত সোয়া ২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। ঢামেক হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬ টার দিকে তিনি মারা  যান।

তিনি আরও জানান, হিরু  মিয়া মতিঝিল এলাকাতেই থাকতেন,  চায়ের  দোকানে  দোকানে  ভ্যানে  করে পানি দিতেন। ওই ভ্যানেই থাকতেন ও  ঘুমাতেন।

সৈয়দ  আলী  আরও জানান,  পলাতক বাস ও এর চালককে শনাক্ত করার চেষ্টা  চলছে । মরদেহ ময়নাতদন্তের  জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে  রাখা হয়েছে ।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) চৌহান বলেন, বুধবার দিবাগত রাত আড়াই টার সময় শ্যামলী শিশুমেলার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেহেনা বেগম (৪৬) নামে এক পরিচ্ছন্নতাকর্মী মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মেয়ের সাথে থাকতেন। তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর (ঝাড়ুদার) কাজ করতেন।

স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি কাজ শেষে বাসায় ফিরার পথে ঘটনার শিকার হন। মৃতের গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার গঙ্গা গ্রাম।

 

/এআইবি/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম