আতিকুল ও তাপসের নির্বাচনি প্রচারে ইসলামি গণতান্ত্রিক পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১২:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:২৩

আতিকুল ও তাপসের নির্বাচনি প্রচারে ইসলামি গণতান্ত্রিক পার্টি

ঢাকার দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্বাচনি প্রচারে শনিবার (২৫ জানুয়ারি) থেকে যুক্ত হচ্ছে ইসলামী গণতান্ত্রিক পার্টি।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির চেয়ারম্যান এম এ আউয়াল।

এসময় তিনি বলেন, ‘আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপসের কাছে সমন্বিত নগর ব্যবস্থাপনা দেখতে চায় ইসলামি গণতান্ত্রিক পার্টি। ইতোমধ্যে তাদের প্রচারে সাধারণ মানুষের কাছে তা স্পষ্ট হয়েছে। এই দুই মেয়র প্রার্থীর ওপর আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাই আমাদের দলের নেতাকর্মী ও সমর্থকদের এই দুই প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনি কাজ পরিচালনার জন্য আমাদের পার্টি ইতোমধ্যে দুটি কমিটি গঠন করেছে। ডিএনসিসিতে আমাদের দলের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য জগদীশ সরকার ও ডিএসসিসিতে প্রেসিডিয়াম সদস্য কাজী মাহমুদ আহমেদ নেতৃত্ব দেবেন। আমরা আগামীকাল ২৫ জানুয়ারি থেকে শেখ হাসিনা মনোনীত এই দুই মেয়র প্রার্থীর প্রচার কাজে যুক্ত হবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এডভোকেট মো. নুরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, মাওলানা মেহেদি হাসান বুলবুল প্রমুখ।

/এইচএন/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক